
টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল ২০ বছর বয়সী এই ওপেনার। তিনি বলেন, ‘ইনিংসে আমার বিরুদ্ধে করা ওদের সেরা বল ছিল এটা (যে বলে আউট হয়েছিলেন)। সেঞ্চুরির জন্য খেলিনি। দলকে জেতানোর জন্য খেলছিলাম। সেদিক থেকে সফল হইনি, খারাপ লেগেছে।’
নাইম আরো বলেন, ‘এত কিছু চিন্তা করি না। বেশি রান করলাম কি না বা সর্বোচ্চ রান করেছি এগুলো নিয়ে চিন্তাই করি না। ম্যাচ টু ম্যাচ খেলার চেষ্টা করি। যা হওয়ার ম্যাচ শেষে হবেই। সামনে ইমার্জিং এশিয়া কাপ আছে। এটা নিয়েই এখন চিন্তা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



