Advertisement
জুমবাংলা ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে বিভিন্ন আর্মি ক্যাম্পে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার রাঙামাটি জেলার পাংখুপাড়া আর্মি ক্যাম্প, রাঙামাটির বাঘাইহাট জোন সদর দপ্তর এবং খাগড়াছড়ির দিঘীনালা জোন সদর দপ্তর পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিন সেনাবাহিনী প্রধান সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় ক্যাম্পে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সামগ্রিক খোঁজ খবর নেন তিনি। এছাড়া তাদের হাতে ঈদ উপহারও তুলে দেন। নিখাদ আনন্দঘন এমন মুহূর্তে উচ্ছ্বসিত সেনা সদস্যরাও।

সেনাবাহিনী প্রধান প্রথমে রাঙামাটির পাংখুপাড়া আর্মি ক্যাম্পে যান। সেখান থেকে বাঘাইহাট জোন সদর দপ্তরে যান তিনি। সেখানে তিনি বলেন, দুর্গম পাহাড়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। তাদের মনোবল বৃদ্ধি করতে ঈদের দিনে তাদের পাশে এসে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি। বাংলাদেশ সেনাবাহিনী দেশে বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে আত্মীয়স্বজন থেকে দূরে থেকে যারা দায়িত্ব পালন করছেন এই শুভ দিনে তাদের অভিভাবক হিসেবে দেখতে এসেছি।

এসময় তিনি পবিত্র ঈদ-উল-আযহার ত্যাগের মহিমায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আত্মনিয়োগ করতে সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান বলেন, স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী যা যা প্রয়োজন সব করবে।

পরে, তিনি বাঘাইহাট জোন সদর দপ্তর হতে দিঘীনালা জোন সদর দপ্তরে যান। সেখানে সৈনিক ও অফিসারদের সাথে মধ্যাহভোজ করেন।

এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পাংখুপাড়া আর্মি ক্যাম্প, বাঘাইহাট এবং দিঘীনালা জোনের অন্যান্য কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ঈদের দিনে দুর্গম পাহাড়ী সেনা ক্যাম্পে সেনাপ্রধানের আগমনে সেনাসদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল উঁচু করেছে।

ঢাকাসহ সকল সেনানিবাসে রবিবার যথাযথ ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-আযহা পালিত হয়। সকালে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং সেখানে সেনাবাহিনীর সকল স্তরের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।-আইএসপিআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.