
ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের প্রতি খেলোয়াড়কে এক লক্ষ টাকার চেক এবং পুরস্কার প্রদান করেন।
এছাড়াও, সংশ্লিষ্ট অফিসিয়ালদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, সেনাবাহিনীর এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
গত ২২ ডিসেম্বর ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিন এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ এবারের আসরেও বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রাখলো।
বিজয়ের মাসে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে এ জয় সমগ্র জাতির জন্য ছিল অত্যন্ত আনন্দের এবং মর্যাদাপূর্ণ। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবে বলে সকলে দৃঢ় আশাবাদী।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



