
মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংস্থার সাথে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে বন অধিদপ্তরের অর্গানোগ্রামে প্রয়োজনীয় সংখ্যক বন্যপ্রাণী কর্মকর্তা যুক্ত করার প্রস্তাব বিবেচনা করা হবে। দেশের সাফারি পার্কগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে। বন্যপ্রাণীর জন্য দেশের বিচ্ছিন্ন বনগুলোর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপদ করিডোর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।
বৈঠকে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এবং ওয়াইল্ড টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সংস্থাসমূহের প্রতিনিধিরা তাঁদের সংগঠনের পক্ষ থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



