Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সাগর উত্তাল : সেন্টমার্টিনে আটকা পড়েছে হাজারো পর্যটক
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

সাগর উত্তাল : সেন্টমার্টিনে আটকা পড়েছে হাজারো পর্যটক

By Saiful Islamডিসেম্বর 4, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ অবস্থায় সেখানে বেড়াতে যাওয়া প্রায় ৯ শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন। ৫ ও ৬ ডিসেম্বর এই নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এমন ঘোষণায় সে আটকা পড়া পর্যটকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে রবিবার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার থেকে পুনরায় জাহাজ চলাচল করবে বলে জানা গেছে।

Advertisement

শনিবার বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। ইউএনও বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হওয়ায় ৫ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে ৬ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরদিন জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করবে।

তবে দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকবাহী জাহাজগুলো পুনরায় সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছে। যেসব পর্যটক টিকিট ক্রয় করেছিলেন, তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বেড়াতে আসা দ্বীপে রাত্রী যাপনকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারেও আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নং সতর্কতা সংকেতের প্রভাবে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর মধ্যে প্রায় এক হাজারের মতো পর্যটক ফিরে এলেও বাকিরা আটকে গেছেন। যদিও এর আগের কয়েকদিনে যাওয়া আরও শতাধিক পযর্টক দ্বীপে অবস্থান করছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিনলাইন জাহাজটি ঘাটে পৌঁছে। বাকি জাহাজগুলো সন্ধ্যা ৬টায় ঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সমুদ্র উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ করেছে প্রশাসন। তবে ২নং সতর্ক সংকেত জারি থাকলে জাহাজ চলাচল করবে বলে মোবাইল ফোনে নিশ্চিত করেন প্রশাসন। দ্বীপে এক হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন। তারা ভালো আছেন। তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে।

জানতে চাইলে পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের টেকনাফের ইনচার্জ শাহ আলম বলেন, জাওয়াদের কারণে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে।

জানা যায়, জাওয়াদ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে দ্রুত নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদিন আবহাওয়ার মধ্যে বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসন ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকা গুলোতে বিভিন্ন ধরনের সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

বান্দরবানের পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa