
সংশয়ের পাল্লটা বারবারই দুলছে। একবারে এপাশে আসে তো আরেকবার ওপাশে যায়। এভাবেই এগোচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার সেমিফাইনালের পথ। এবারের বিশ্বকাপে একটু আনলাকিই বলাচলে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হয় তাদের। আর বড় ম্যাচ গুলোতে হয়নি বৃষ্টি। যার ফলে সমীকরণের ঝামেলা পোহাতে হচ্ছে মাশরাফিদের।
উল্লেখ্য যে, সেমিতে যাওয়ার জন্য পরবর্তী দুই ম্যাচ জেতার আর কোন বিকল্প নেই বাংলাদেশ দলের। পাশাপাশি ইংল্যান্ডকেও হারতে হবে তাদের দুটি ম্যাচে। পাকিস্তান শেষ সময়ে জ্বলে ওঠায় বাংলাদেশ দলের জন্য কাজটা যে খুব একটা সহজ হবে না এটাও সবাই বুঝতে পারছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



