
স্বাগতিক হিসেবে ইংল্যান্ডের দিকেই পাল্লাটা ভারি বলে মনে করছেন অনেকে। তবে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ এবং রাউন্ড রবিন পর্বে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দুটি জয় অস্ট্রেলিয়াকে নিঃসন্দেহে বাড়তি বিশ্বাস জোগাবে।
এই ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে দেখা যেতে পারে পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়ায় উসমান খাওয়াজার বদলে টিমে আসছেন পিটার হ্যান্ডসকম্ব। ফলে খাওয়াজার পরিবর্তে তিন নম্বরে ব্যাট করবেন স্টিভ স্মিথ। ব্যাটে ও বলে ধারাবাহিক ব্যর্থতার পর আজ দলে নাও থাকতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কালটার নাইল, মিচেল স্টার্ক, এডাম জাম্পা, জেসন বেহরেনডর্ফ, পিটার হ্যন্ডসকম্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



