Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সেমিফাইনালে যাওয়ার জন্য দলগুলোর সামনে সমীকরণ কী?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সেমিফাইনালে যাওয়ার জন্য দলগুলোর সামনে সমীকরণ কী?

By Md EliasJune 24, 20242 Mins Read

প্রেক্ষাপট একেবারেই চেনা। এর আগেও এবারের বিশ্বকাপেই এমন পরিস্থিতি দেখেছে ইংল্যান্ড। যদি-কিন্তুর মারপ্যাঁচ ছিল সুপার এইটে ওঠার আগে। সেখানে পুঁচকে নামিবিয়াকে সামনে পেলে ইংলিশ ব্যাটাররা ম্যাচ জিতলেন মাত্র ১৯ বল খেলে। রানরেটই নিশ্চিত করে দিয়েছিল ইংলিশদের অগ্রযাত্রা। গ্রুপ থেকে রানারআপ হয়ে সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালে

Advertisement

এবার একই ঘটনাপ্রবাহ দেখা গেল সুপার এইটে এসে। ওয়েস্ট ইন্ডিজকে হারানো দলটা হেরে বসে দক্ষিণ আফ্রিকার কাছে। আরও একবার বিদায়ের শঙ্কা। এবারও সামনে আরেক খর্বশক্তির দল মার্কিন যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডকে পায় কে! চার ছয়ের পসরা সাজিয়ে ৬২ বল হাতে রেখে জয় তুলে নিল জস বাটলারের দল।

এমন জয়ের পর এক ধাক্কায় ইংল্যান্ডের নেট রানরেট হলো ১.৯৯২। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল যাইই হোক না কেন, তাতে ইংলিশদের তিনে টেনে নামানো সম্ভব না। সেমিফাইনালটা ওখানেই নিশ্চিত করে ফেলেছে তারা।

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে ইংলিশদের হয়ে আলো কেড়েছেন দুজন। একজন ক্রিস জর্ডান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যিনি ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন গতকাল। শেষ ওভারে ৫ বলের ব্যবধানে নিয়েছেন ৪ উইকেট। আছে হ্যাটট্রিকও।

এটি এবারের বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক, ইংলিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। প্রথম বোলার আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ২০২১ আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে। ক্রিস জর্ডানের বাইরে ইংল্যান্ড ম্যাচের শিরোনাম হতে পারেন জস বাটলারও। ব্যাট হাতে ইংলিশ অধিনায়ক ছিলেন বিস্ফোরক মেজাজে। তার ৩৮ বলে ৮৩ রানের ওই ইনিংসটাই জয় এনে দেয় ৬২ বল হাতে রেখে।

সুপার এইটের গ্রুপ টু থেকে তাই ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এখন দেখার বিষয় তাদের সঙ্গী হচ্ছে কে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে তারা অপরাজিত। কিন্তু, তাদের রানরেট অনেকটাই কম (০.৬২৫)।

আর ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচে ১ জয় পেলেও রানরেটে অনেকটাই এগিয়ে (১.৮১৪)। দক্ষিণ আফ্রিকাকে যেকোনো ব্যবধানে হারালেই তাই রানরেটের হিসেবে এগিয়ে যাবে উইন্ডিজরা। বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতলে তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই পা রাখবে সেমিফাইনালে। যার অর্থ, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটি এখন এক অর্থে কোয়ার্টার ফাইনালের মর্যাদা পাচ্ছে। যারা জিতবে, তারাই পা রাখবে সেমিফাইনালে।

বিশ্বকাপে যে নিয়ম ভেঙে শাস্তি পেলেন মিলার

তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে দুই দলই পাবে ১টি করে পয়েন্ট। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা। ইংলিশরা যাবে দ্বিতীয় হয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিরই তাণ্ডব চলছে অ্যান্টিগায়। দক্ষিণ আফ্রিকা আছে ব্যাটিংয়ে। ক্যারিবিয়ানরা তাদের সামনে ছুঁড়ে দিয়েছে ১৩৬ রানের টার্গেট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

July 6, 2026
Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

July 6, 2026
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026

Latest News

Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa