
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের অধিনায়কত্বকে এভাবেই মূল্যায়ন করছিলেন তিনি।
অন্যদিকে, মুশফিককে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলে প্রশংসা করেছেন বিসিবি সভাপতি। তার মতে সাকিব-মুশফিকরা পারফর্ম করলে বাংলাদেশ যেকোনো দলকে যেকোনো অবস্থায় হারাতে পারে।
পাপন আরো বলেন, ‘আমাদের দলে এখন তামিম নেই, কিন্তু দেখেন, সাকিব, মুশফিক, রিয়াদের মতো খেলোয়াড় আছে। এই মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমার দেখা বাংলাদেশের আজ পর্যন্ত ক্রিকেট দেখি তাহলে আমার হিসেবে সে সেরা ব্যাটসম্যান। তামিম সেরা ওপেনার বাংলাদেশের। সাকিব বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এই বিশ্বকাপে ও ছিল সেরা খেলোয়াড় বলে আমি মনে করি। রিয়াদ একজন অসাধারণ খেলোয়াড়। বহু ম্যাচ সে আমাদের জিতিয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



