image-138521

Advertisement
স্পোর্টস ডেস্ক : নেই ইনজি, ইউনিস কিংবা বিশ্বজয়ী ইমরান। বরং পাক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমলের বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশে ঠাই পেলেন তিনি নিজেই। ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিলেন ভাই উমর আকমলও। এমনই হাস্যকর একাদশ বেছে নেটিজেনদের তীব্র খোরাকের শিকার হলেন কামরান।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারের মাঝে কামরানকে তাঁর সর্বকালের সেরা পাক একাদশ বেছে নিতে বলেন প্রশ্নকর্তা। সেই দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজেকে জায়গা দেওয়ার পাশাপাশি ব্যাটিং অর্ডারে চার নম্বরে ভাই উমর আকমলকে বেছে নেন তিনি।

পাকিস্তানের সর্বকালের সেরা একাদশে নিজেকে বাছাই করার কারণ হিসেবে আকমল ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের কথা তুলে ধরেন। আকমল জানান, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে বিচার করলে সর্বকালের সেরা একাদশে যোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তাঁরই সুযোগ প্রাপ্য।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ১৫৭টি ওয়ানডে ম্যাচে উইকেটের পিছনে ১৮৮টি শিকারের (ক্যাচ ও স্টাম্প মিলিয়ে) মালিক আকমল কেরিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন দু বছরেরও বেশি সময় আগে। তুলনায় স্ট্যাম্পের পিছনে রেকর্ডের নিরিখে অনেকটাই এগিয়ে থাকা কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খানের নাম এক্ষেত্রে ধর্তব্যের মধ্যেই আনেননি তিনি।

২১৯টি ওয়ানডে ম্যাচে মঈনের নামের পাশে রয়েছে ২৮৭টি শিকার। পাশাপাশি মিডল অর্ডারে কিংবদন্তি ইনজামাম-উল-হক কিংবা ‘ডিপেন্ডবল’ ইউনিস খানের বদলে কামরান বেছে নিয়েছেন তাঁর ভাই উমর আকমলকে।

তবে তাঁর সেরা একাদশে জায়গা পেয়েছেন সাঈদ আনোয়ার, শাহিদ আফ্রিদি, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার কিংবা সাকলাইন মুশতাকের মত দিকপালরা।

কামরানের এই একাদশ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই মুচকি হাসছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে অনুয়াগীদের ব্যাঙ্গাত্মক মন্তব্য। কেউ লিখেছেন, কামরান নিজেকে বেছে নিয়েছেন তবু ঠিক আছে। কিন্তু ইনজামাম-ইউনিসকে বাদ দিয়ে উমরকে মেনে নেওয়া যায় না কোনোমতেই।

কেউ আবার লিখেছেন অল টাইম গ্রেট ইনজামাম, ইউসুফের বদলে হাফিজ আর উমর, আপনি কি লাহোর একাদশ নির্বাচন করেছেন? কারও মতে, একাদশে মাত্র দু’জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, এমন মাঝারি মানের দল নির্বাচন না করলে কী চলছিল না?

কামরান আকমলের নির্বাচিত সর্বকালের সেরা পাকিস্তান একাদশ :
সাঈদ আনোয়ার, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শাহিদ আফ্রিদি, আব্দুল রজ্জাক, কামরান আকমল (উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ও সাকলাইন মুশতাক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.