নড়াইলে সদর থানার সিঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের চারজন নিহত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সিঙ্গা গ্রামে খায়ের গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নড়াইল সদর থানার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের ও খলিল মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলছিল। এরই জেরে সোমবার ভোরে সেহরীর পর পরই সিঙ্গা গ্রামে খায়ের গ্রুপের লোকজন খলিল মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালায়।
এসময় উভয় পক্ষের সংঘর্ষে খলিল মোল্লা, তার ছেলে তাহাজ্জত মোল্লা ও ভাতিজা ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান। আর খায়ের গ্রুপের ওশিকুরকে হাসপাতালে নেয়ার পর মারা যান। সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ
সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


