জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন।

সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই
সৈয়দা সাজেদা চৌধুরী
Advertisement

রোববার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন।

১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৬৯-৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি।

প্রবীণ এই নেতা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন সৈয়দা সাজেদা চৌধুরী।

২০১৯ সালে তিনি ফরিদপুর-২ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং তৃতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হন।

রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.