সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রুটে আজ বুধবার (৩১ জুলাই) থেকে প্রতিদিন পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এর আগে সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করা হতো।

ফাইল ছবি
Advertisement

ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা, সকাল ১০টা এবং বিকাল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও বেলা ১১টা, বিকাল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি দুপুর ১টা সৈয়দপুরের উদ্দেশে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.