Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গা
জাতীয়

সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গা

By Saleh MohammadMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ১২৭৭ জনের উপর একটি জরিপ পরিচালনা করা হয়েছে৷ জরিপটি চলেছে চলতি বছরের মার্চ থেকে এপ্রিলব্যাপী তিন সপ্তাহ৷ এক্সচেঞ্জ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এটি পরিচালনা করেছে৷

সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গাবাসস্থান
জরিপে অংশ নেয়া রোহিঙ্গাদের ১০ জনের ৪ জন ক্যাম্পে তাদের থাকার জায়গা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ দশ জনের ৬ জন অসন্তোষ বা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন৷ তবে ৯৩ ভাগই মনে করেন, ক্যাম্পের পরিবেশ স্বাস্থ্যকর৷ ৯৭ ভাগই স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুবিধা আছে বলে জানিয়েছেন৷ কিন্তু ৪৭ ভাগই ক্যাম্পে বাড়ির মতো অনুভব করেন না৷

সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গাশিক্ষার সুযোগ
৯৯ ভাগ রোহিঙ্গাই মনে করেন ১২ বছরের নীচের শিশুদের জন্য পর্যাপ্ত শিক্ষার সুযোগ রয়েছে৷ কিন্তু কিশোর বা বয়স্কদের উচ্চশিক্ষার জন্য কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তাঁরা৷ মসজিদ, মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ৯৯ ভাগ৷ ৯৯ দশমিক ৮ ভাগ জানিয়েছেন, তাঁরা স্বাধীনভাবে ধর্মপালনের সুযোগ পাচ্ছেন৷

সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গাযৌননিপীড়ন
চার জনের একজন রোহিঙ্গা জানিয়েছেন, ক্যাম্পে যৌননিপীড়নের ঘটনা ঘটে৷ এর মধ্যে ৭৯ দশমিক ৮ ভাগ বলেছেন, তাঁরা রাস্তাঘাটে এই ধরনের ঘটনার সম্মুখীন হন৷ ১৯ দশমিক সাত ভাগ জানিয়েছেন, সেখানকার হাট-বাজারগুলোতে বেশি যৌননিপীড়নের ঘটনা ঘটে৷

Advertisement

সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গাভাষানচরে না
জরিপে অংশগ্রহণকারীদের ৯৮ দশমিক ৭ ভাগই ভাষানচরে স্থানান্তরের সরকারি পরিকল্পনার বিষয়ে অবগত৷ কিন্তু মাত্র ১ দশমিক ৬ ভাগ সেখানে যাওয়ার বিষয়টি বিবেচনায় রাখছেন৷ ৯৮ দশমিক ৪ ভাগ সেখানকার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন এবং নিজেদের বাসভূমি মিয়ানমার থেকে দূরে যেতে হবে বলে কক্সবাজার ছাড়তে রাজি নন৷

সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গামিয়ানমার নিয়ে আশা
আগামী দুই বছরের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ৬৯ ভাগই আশাবাদ ব্যক্ত করেছেন৷ ৯৩ ভাগ আশ্রয় নেয়া রোহিঙ্গাই এখনো সেখানে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন৷ তবে ৭৩ ভাগই মনে করেন সেটি অন্তত দুই বছরের মধ্যে সম্ভব নয়৷

সৌদি আরব যেতে চান বেশিরভাগ রোহিঙ্গাঅন্য দেশে
মিয়ানমার ছাড়া অন্য বিকল্প কোন দেশে যাওয়ার সুযোগ হলে কোথায় যাবেন, এমন প্রশ্ন ছিল তাঁদের কাছে৷ সেখানে প্রতি তিনজনে একজন বা ৩৩ ভাগই বলেছেন তাঁদের প্রথম পছন্দ সৌদি আরব৷ ক্যানাডা আর যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ২১ ভাগ৷ অস্ট্রেলিয়া যেতে চান ১৬ ভাগ৷ ১২ ভাগ বাংলাদেশ আর মিয়ানমার ছাড়া অন্য কোনো বিকল্পের কথা বিবেচনায় নিতেই আগ্রহী নন৷

সূত্র : ডয়চে ভেলে

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa