Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনা : সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছে দূতাবাস
আন্তর্জাতিক জাতীয়

করোনা : সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছে দূতাবাস

By জুমবাংলা নিউজ ডেস্কমে 22, 20202 Mins Read

করোনা : সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছে দূতাবাস

Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অভিবাসীদের সকল ধরনের সহায়তায় কাজ করে যাচ্ছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। খবর ইউএনবি’র।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো প্রবাসী করোনা আক্রান্ত হলে বা কারও মধ্যে উপসর্গ দেখা দিলে তাদেরকে টেলিফোনে জরুরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়ার জন্য গঠন করা হয়েছে ‘ডক্টরস পুল’ নামের স্বাস্থসেবা কার্যক্রম। যা গত ১১ এপ্রিল থেকে চালু হয়েছে।

ডক্টরস পুল বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের মাধ্যমে প্রবাস বন্ধু কল সেন্টারের সাহায্যে প্রবাসীদের জরুরি স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ডক্টরস পুলের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রবাসী বাংলাদেশিকে জরুরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হয়েছে বলে জানান দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘আমরা চেষ্টা করছি যে, কোনো প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হলে বা তার করোনা সন্দেহ হলে তিনি যেন বাংলাদেশি চিকিৎসকদের সাথে কথা বলে সঠিক দিক নির্দেশনা গ্রহণ করতে পারেন।’

রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রায় ১০০ চিকিৎসক এ ডক্টরস পুলে যুক্ত হয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া করোনা আক্রান্ত কোনো প্রবাসী সাহায্য চাইলে তাকে হাসপাতালে ভর্তি করাসহ সকল বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।

গোলাম মসীহ আরও জানান করোনাভাইরাসের কারণে সৌদি আরবে কারফিউ চলমান থাকায় আর্থিক সংকটে থাকা প্রবাসীদের জন্য গত ১৩ এপ্রিল থেকে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে দূতাবাস ও কনস্যুলেট। এ পর্যন্ত প্রায় ৯ হাজার বাংলাদেশিকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন আরও প্রায় ৬ হাজার বাংলাদেশিকে সহায়তা প্রদান করেছে।

তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ খবর রাখা হচ্ছে। অভিবাসী বাংলাদেশিরা যেন চাকরি না হারান সেজন্য চেষ্টা অব্যাহত রয়েছে এবং কোনো ক্যাম্পে বাংলাদেশিরা ভাইরাসে আক্রান্ত হলে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, বৈধ-অবৈধ সকল অভিবাসীর জন্য বিনামূল্যে করোনার চিকিৎসার ব্যবস্থা করেছে সৌদি সরকার।

এদিকে সৌদি আরবের সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকায় বিভিন্ন কারণে মারা যাওয়া বাংলাদেশিদের মৃতদেহ দেশে পাঠানো নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সৌদির নিয়ম অনুযায়ী ৬০ দিনের বেশি হাসপাতালের মর্গে মরদেহ রাখা যায় না। এ অবস্থায় বাংলাদেশ থেকে আত্মীয়দের অনুমতি সাপেক্ষে এসকল মরদেহ সৌদি আরবে দাফন করা হবে।

তবে এখানে দাফন করা হলেও যেসকল প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বৈধভাবে বিদেশে এসেছেন এবং বৈধভাবে কর্মরত ছিলেন তাদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তিন লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa