Advertisement

প্রবাসী ডেস্ক: এ বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইটের যাত্রীদের সৌদি আরবে স্বাগত জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। সরকারি ব্যবস্থাপনার ৪১৭ জন হজযাত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩০০১ স্থানীয় সময় সকাল ১০:১৭ মিনিটে কিং আব্দুল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এই সময় হজযাত্রীদের এয়ারপোর্টে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দাস্থ কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর হজ মুহাম্মাদ মাকসুদুর রহমান এবং মৌসুমি হজ অফিসার মোহাম্মাদ মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ ।

এরপর জেদ্দার কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে বাসযোগে মক্কার উদ্দেশ্যে রওনা হন। তাঁরা মক্কা পৌঁছে পবিত্র ওমরাহ পালন করবেন।

এর আগে, ভোর সাড়ে ৪ টায় হজরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে এবছর হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। ধর্ম সচিব আনিসুর রহমান, হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।

এদিকে, প্রথম ফ্লাইটের যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় করার কথা থকলেও সার্ভারে সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হজ পরিচালক সাইফুল ইসলাম। সূত্র: প্রবাস বার্তা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.