Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সৌদিতেও হ্যালোইন উৎসব, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিক

সৌদিতেও হ্যালোইন উৎসব, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

By Saiful IslamOctober 30, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অনেক দেশের মতো সৌদি আরবেও এবার হ্যালোইন উদযাপন হয়েছে। দেশটির সাধারণ বিনোদন কর্তৃপক্ষ এবার প্রথম এবং সর্ববৃহৎ সর্বজনীন হ্যালোইন উদযাপনের পরিকল্পনা করেছিল। ফলে আমেরিকানদের হ্যালোইন উদযাপনের দুই দিন আগেই রাজধানী রিয়াদের বিনোদনকেন্দ্র বুলেভার্ডেতে ভীতিকর পোশাক পরা মানুষদের নিয়ে ভয়ংকর সপ্তাহান্তের উদ্বোধন করা হয়।
সৌদিতেও হ্যালোইন উৎসব
সাধারণ বিনোদন কর্তৃপক্ষের প্রধান সৌদি রাজকীয় আদালতের উপদেষ্টা তুর্কি আল-শেখ তার ফেসবুকে এ উদযাপনকে ‘সপ্তাহান্তে ভয়ংকর পরিবেশ’ বলে আখ্যা দিয়েছেন।

রিয়াদের রাস্তায় হ্যালোইন উদযাপনের দৃশ্য সৌদি আরবে ‘পশ্চিমা উপলক্ষ’ পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দেয়। ২০১৮ সালে সৌদি পুলিশ একটি হ্যালোইন পার্টিতে অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছিল এবং অদ্ভুত পোশাক পরিহিত নারীদের ‘নিজেকে ঢেকে রাখার’ নির্দেশ দিয়েছিল। ২০২১ সালে প্রথমবারের মতো সৌদির রাজধানীতে সর্বজনীন হ্যালোইন উদযাপন শুরু হয়।

সৌদি আরবে হ্যালোউইন উদযাপন, হ্যালোইনের জন্য পোশাক পরিহিত মানুষের ছবি এবং ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। টুইটারে আলোচনার শীর্ষে রয়েছে এখন রিয়াদের হ্যালোইন উদযাপন।

পশ্চিমাদের অনৈসলামিক অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়া হালাল না হারাম তা নিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছে সৌদির হ্যালোইন। কেউ কেউ বলেছেন, সৌদি আরব সর্বশেষ ট্রেন্ড অনুসরণ করছে এবং হ্যালোইন বা অন্য কোনো উদযাপন উপভোগ করা ক্ষতিকারক।

মানুষ ধারণা করেছিল, যে দেশ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অনুমতি দেয় না সে দেশ হ্যালোইন উদযাপনের অনুমতিও দেবে না। সারা বিশ্বের মুসলমানরা একই ধরনের সমালোচনা করছে।

যুক্তরাষ্ট্রে ৩১ অক্টোবর হ্যালোইন উদযাপন করা হয় এবং এটি একটি ছুটির দিন। এদিন মানুষ ভৌতিক সিনেমা দেখে এবং সুপারহিরো কিংবা নায়কদের অনুকরণে পোশাক পরে উদযাপন করে। এই উপলক্ষটি ভীতিকর মুখোশ, জামাকাপড় এবং ভূত, ডাইনি, ভ্যাম্পায়ার, কঙ্কাল এবং কালো বিড়ালের মতো প্রাণীর সঙ্গে জড়িত।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিংহাসনের উত্তরাধিকারী এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তেল রপ্তানি খাতের বাইরে বিনোদনের বিকল্পগুলো বিকাশের জন্য প্রচার শুরু করেছেন। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সৌদিতে সিনেমা চালু হয়েছে। এ ছাড়া সরকারের পৃষ্ঠোপোষকতায় রিয়াদ সিজন নামের একটি আয়োজন কয়েক মাস ধরে চলছে।

قال رسول الله ﷺ: "لتتبعن سنن من قبلكم شبرا بشبر، وذراعا بذراع، حتى لو سلكوا جحر ضب لسلكتموه
فقلنا: يا رسول الله اليهود والنصارى؟
قال النبي ﷺ: فمن؟"#هالوين_الرياض #موسم_الرياض #التغريب #العلمانية pic.twitter.com/BRk3rctaJn

— أخبار العالم الإسلامي (@muslim2day) October 29, 2022

অন্যদিকে ওয়াল্ট ডিজনি-স্টাইলের থিম পার্কের আদলে কিডদিয়া নামের একটি পার্ক এবং লোহিত সাগরের ধারে বিলাসবহুল মালদ্বীপ-শৈলীর রিসোর্ট নির্মাণ করছে সৌদি। এগুলোর জন্য কোটি কোটি ডলার ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সূত্র : সিয়াসাত

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক উৎসব নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র সৌদিতেও হ্যালোইন
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.