Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সৌদির অবহেলার কারণে ভিসা প্রক্রিয়া শুরু হয়নি
জাতীয়

সৌদির অবহেলার কারণে ভিসা প্রক্রিয়া শুরু হয়নি

By Shamim Rezaজুন 19, 20192 Mins Read

Advertisement
আবুল বাশার নূরু : বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘হ¦জ চিকিৎসক দলের প্রশিক্ষণ ২০১৯’ অনংষ্ঠানে এই অভিযোগ করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেছেন, গত ১৮ জুন থেকে হজ যাত্রীদের ভিসা দেওয়ার কথা। কিন্তু সৌদি কর্তৃপক্ষ বলেছে, তাদের প্রস্তুতির অভাব রয়েছে। তাই ওই দিন ভিসা কার্যক্রম শুরু করতে পারেনি। আগামী দুই-একদিনের মধ্যে ভিসা কার্যক্রম শুরু হবে বলে আশা করছি।

এ বছর হজ যাত্রী পরিবহন নিয়ে কোনো বিশৃঙ্খলা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার টিকিট বিক্রি করেছে। সৌদি এয়ারলাইন্স ৩০ হাজারের মতো টিকিট বিক্রি করেছে।

বাকি ১০ শতাংশ টিকিট শিগ্রই বিক্রি শেষ হবে। ফলে এবার যাত্রী পরিবহন নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। আশা করি বিমান শিডিউল বিপর্যয়ে পড়বে না। তিনি বলেন, অতীতের যেকোনো বছরের তুলনায় এবার হ¦জ যাত্রা স্বাচ্ছন্দময় হবে। আমরা হ¦জ যাত্রীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর হ¦জ সেবা শুধু আমরা চাইলেই সর্বোচ্চ দিতে পারবো না, এটা সৌদি কর্তৃপক্ষের উপর নির্ভর করে। তারা প্রতিনিয়ত নতুন পদ্ধতি নিয়ে আসছে। আমরা সুবিধা চাই, কিন্তু তারাও চেষ্টা করছে।

হ¦জ যাত্রীদের সেবা দিতে চিকিৎসক দলে অন্য বছরের মতো ক্লিনার-চালকের মতো লোক যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা এ বছর সব অফিসকে অনুরোধ করেছি, যোগ্যতার বাইরে কেউ যাতে না যায়। হ¦জ পবিত্রতম জায়গা। এখানে যেনো যোগ্যতম লোক দেওয়া হয়। সেবা দেওয়ার জন্য চিকিৎসকরা যাবেন। সেখানে গিয়ে যাতে শপিং না করে অযথা ঘুরে না বেড়ায়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এটা নিশ্চিত করতে বলেছি। তিনি আরো বলেন, সরকার ইচ্ছে করলেও নিজেদের মতো করে সেবা দিতে পারবে না।

সৌদি যেভাবে চায়, সেভাবেই সবকিছু করতে হয়। সেখানে চাইলেও অনেক কিছু করা যায় না। আমরা তারপরও সব চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার। অতীতে হজ ব্যবস্থাপনায় যেসব ঘাটতি ছিলো, এবার তা থাকবে না।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি এয়ারলাইন্স তাদের মতো করে টিকিট বিক্রি করে। এবার আমাদের বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে তাদের সঙ্গে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর নতুন কিছু চিন্তা করা হবে। আমরা তাদের বলেছি যাতে সব এজেন্টের কাছে হজের টিকিট বিক্রি করা হয়। কিন্তু তারা একপর্যায়ে বলে, হজ যাত্রী পরিবহন করবে না।

হজ যাত্রীদের জন্য জেদ্দা, মক্কা ও মদিনায় তিনটি মেডিকেল ক্যাম্প থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হজ যাত্রীরা যেনো সেবা পায়, সেজন্য চিকিৎসকদের সচেষ্ট থাকতে হবে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, অন্য যেকোন বছরের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা ভালো। ধর্ম প্রতিমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

তথ্য এবং সূত্র : আমাদের সময়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

জুন 11, 2026
Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

জুন 11, 2026
Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

জুন 11, 2026
Latest News
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

কেরু

মদের ওপর নতুন কর, কেরুর পণ্যে প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট

রাষ্ট্রপতি

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa