
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আল-মারিব অঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অভিযানে হিজবুল্লাহ আন্দোলনের একজন সামরিক বিশেষজ্ঞ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মে) ইয়েমেনি সামরিক সূত্রের বরাতে আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করতেন হিজবুল্লাহর সামরিক টিমের সদস্য মুস্তাফা আল-গারাওই। সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় তিনি নিহত হন।
গত ২১ এপ্রিল সানা থেকে থেকে মারিবের পশ্চিমাঞ্চলে সেরওয়া ফ্রন্টে হুতিদের সঙ্গে কাজ করতে যোগ দেন মুস্তাফা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


