Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সৌরভ গাঙ্গুলী ও কনওয়ের মধ্যে কাকতালীয় ৭ মিল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সৌরভ গাঙ্গুলী ও কনওয়ের মধ্যে কাকতালীয় ৭ মিল

By জুমবাংলা নিউজ ডেস্কJune 5, 20212 Mins Read

সৌরভ গাঙ্গুলী ও কনওয়ের মধ্যে কাকতালীয় ৭ মিল

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে নিজের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। এদিকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলী। বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন এই সাবেক অধিনায়ক। আর ডেভন কনওয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন তারকা। অভিষেকের পর থেকে ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি।

সৌরভ ও কনওয়ে ভিন্ন দুই দেশের ক্রিকেটার। তবে কাকতালীয়ভাবে এ দুজনের মধ্যে রয়েছে অনেকগুলো মিল। সেগুলোই আলোচনা করা হল :

জন্ম, ৮ জুন: সৌরভ ও কনওয়ে দুজনই জন্মগ্রহণ করেছেন ৮ জুন। ১৯৭২ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন সৌরভ। অন্যদিকে, ১৯৯১ সালের ৮ জুন জন্ম নেন কনওয়ে।

Advertisement

বাঁহাতি: সৌরভ ও কনওয়ে দুজনই বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্ট অভিষেক ইংল্যান্ডের বিপক্ষে: ক্রিকেটের অভিজাত ফরম্যাট হলো টেস্ট। দুজনই আগে সীমিত ওভারের ম্যাচ খেললেও টেস্টে তাদের অভিষেক হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

জুনে টেস্ট অভিষেক: সৌরভ যে মাসে টেস্টে ক্রিকেটে পা রেখেছিলেন কনওয়েও সেই মাসেই প্রথম টেস্ট খেলতে নামেন। ১৯৯৬ সালের জুনে অভিষেক হয় সৌরভের আর কনওয়ের অভিষেক হয় ২০২১ সালের জুনে।

লর্ডসে সেঞ্চুরি: অভিষেকটাকে রাঙিয়েছেন দুজনই। অভিষেকে দুজনই দেখা পেয়েছেন তিন অঙ্কের। সৌরভ ১৩১ ও কনওয়ে ২০০ রান করে নাম লিখিয়েছেন লর্ডসের অনার্স বোর্ডে।

৮৪ নম্বর ক্যাপ: সীমিত ওভারের ক্রিকেট দিয়েই যাত্রা শুরু হয় দুজনের। সৌরভের অভিষেকের সময়ে ছিল না টি-টোয়েন্টি ফরম্যাট। ওয়ানডেতে যখন সৌরভের অভিষেক হয় তখন সৌরভের ক্যাপ নম্বর ছিল ৮৪। অন্যদিকে, টি-টোয়েন্টির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা কনওয়ের ক্যাপ নম্বরও ৮৪।

প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ: সৌরভ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ওয়ানডের মাধ্যমে। সে ম্যাচে সৌরভের প্রতিপক্ষ দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর কনওয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন টি-টোয়েন্টির মাধ্যমে। সে ম্যাচে কনওয়ের প্রতিপক্ষও ছিল ওয়েস্ট ইন্ডিজ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa