Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home স্কটল্যান্ড ও অ্যান্টিগায় ব্রিটেনের সঙ্গ ছাড়ার ডাক
আন্তর্জাতিক

স্কটল্যান্ড ও অ্যান্টিগায় ব্রিটেনের সঙ্গ ছাড়ার ডাক

By Saiful IslamSeptember 13, 2022Updated:September 13, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেন থেকে স্বাধীনতার প্রশ্নে আবারও গণভোটের ডাক দিয়েছে স্কটল্যান্ড। আর ক্যারিবিয়ান রাষ্ট্র অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কচ্ছেদের আগ্রহ প্রকাশ করেছে। রানী এলিজাবেথের মৃত্যু এবং রাজা হিসেবে চার্লসের অভিষেকের পরপর এ দুটি ঘোষণা এলো।

স্কটল্যান্ডের সরকারপ্রধান ও ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) প্রধান নিকোলা স্টারজন বলেছেন, ব্রিটেন থেকে স্বাধীনতার সময় এসে গেছে। বিষয়টি নিয়ে গড়িমসি ও কালক্ষেপণের সুযোগ নেই। স্বাধীনতার প্রশ্নে আবারও গণভোটের ডাক দিয়ে তিনি বলেন, আমরা আগামী বছরই গণভোট করতে চাই। ২০২৩ সালের ১৯ অক্টোবর গণভোট হতে পারে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে নিকোলা স্টারজন স্কটিশ স্বাধীনতার গণভোট প্রশ্নে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, হাঁ ভোট কমানোর যে ফন্দিফিকিরের কথা শোনা যাচ্ছে, সেটা ইতিবাচক কোনো ফল আনবে না। লিজ ট্রাস যেসব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সেভাবে দেশ চালাতে গেলে বিপর্যয় ডেকে আনবেন।

এদিকে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রশ্নে গণভোটের ঘোষণা দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। রাষ্ট্রপ্রধানের পদ থেকে ব্রিটেনের রাজাকে বাদ দিয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে প্রজাতন্ত্রে রূপান্তরের জন্য তিন বছরের মধ্যে গণভোট হবে বলে জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন।

তিনি বলেন, আগামী বছর অ্যান্টিগার সরকারপ্রধান পদে পুনর্নির্বাচিত হতে পারলে আমরা হয়তো পরের বছরই গণভোট করব। এটা ব্রিটেনের প্রতি বিদ্বেষপ্রসুত কোনো সিদ্ধান্ত নয়। অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে প্রজাতন্ত্রে রূপান্তর করতে এ গণভোট আয়োজন করা হবে।

ব্রাউন বলেন, যেহেতু অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হাউজ অব রিপ্রেজেনটেটিভে ১৭ আসনের মধ্যে ১৫টিই আমাদের দলের, তাই আমি সহজ জয়ের প্রত্যাশা রাখছি। ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে গণভোটের পক্ষে আমাদের এখানে জোরালো দাবি গড়ে ওঠেনি। তারপরও আমরা সম্ভাবনাটি মাথায় রাখছি।

এর আগে রানী এলিজাবেথের মৃত্যুর অব্যবহিত পরে অস্ট্রেলিয়াতেও একই দাবি ওঠে। তবে অস্ট্রেলিয়ার লেবার পার্টি নেতা ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি নিজে অস্ট্রেলিয়াকে প্রজাতন্ত্রে রূপান্তরের পক্ষপাতি হলেও ক্ষমতাগ্রহণের প্রথম মেয়াদে তিনি বিষয়টি নিয়ে এগোতে চান না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অ্যান্টিগায় আন্তর্জাতিক ছাড়ার ডাক বিনোদন ব্রিটেনের সঙ্গ স্কটল্যান্ড
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
Latest News
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.