
শনিবার দিনগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
আফাজ উদ্দিন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আফাজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।
এর আগে গত ৮ জুলাই সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৭২) করোনা আক্রান্ত হয়ে মারা যান।
২০০৮ সালে আফাজ উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কুষ্টিয়া-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দশম জাতীয় সংসদ তিনি হেরে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



