Advertisement

জুমবাংলা ডেস্ক : সাবেক কাস্টমস কর্মকর্তা জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার মহানগর সিনিয়র স্পেশাল জজ (দায়রা জজ) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

জিল্লুর রহিম খান খুলনা কাস্টমস হাউসে অ্যাপ্রেইজার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালে জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানের সম্পত্তি অনুসন্ধানে নেমে দুদক প্রায় ১৬ লাখ ১৫ হাজার ৬৫০ টাকার অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির তথ্য পেয়েছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই সোনাডাঙ্গা থানায় মমতাজ খানকে আসামি করে মামলা করেন দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের। পরে ওই মামলার জিল্লুর রহিম খানকেও অভিযুক্ত করে ২০১৯ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.