Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে
জাতীয়

স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

By Saumya SarakarJune 9, 20242 Mins Read

স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলার ১৯টিতে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে একটি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলো ব্যালটে। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে সহিংসতার আশঙ্কায় ফের নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (৯ জুন) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম জানান, এ ১৯ উপজেলায় তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে নির্বাচনী এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইসব নির্বাচন স্থগিত করেছিল কমিশন। ওই এলাকা নির্বাচন উপযোগী হওয়ায় রোববার ভোট গ্রহণ চলছে।

তিনি আরও জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইভিএমে এবং বাকি ১৮ উপজেলায় কাগজের ব্যালটে ভোট হবে।

ইসি জানায়, ১৯ উপজেলায় ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। এসব উপজেলায় ১ হাজার ১৮১টি কেন্দ্রে ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৭৯টি কেন্দ্রে শনিবার ব্যালট পৌঁছেছে। রোববার ভোরে ১ হাজার ২টি কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে।

যেসব উপজেলায় আজ ভোট: নেত্রকোনার খালিয়াজুরী; বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; এবং বরগুনার বামনা ও পাঠরঘাটা উপজেলা।

এদিকে সহিংসতার আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়িতে ফের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, শনিবার (৮ জুন) সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইছড়ির বাঘাইহাটে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থনপুষ্ট মাচালং নির্বাচন পরিচালনা কমিটি। তারা তাদের সমর্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ করেন। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় আরেক দফায় বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করল কমিশন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন স্থগিত ঘোষণার পর দুপুরে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এর আগে তৃতীয় ধাপে ২৯ মে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তখন বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছিল।

শেখ হাসিনাকে দিল্লি না যেতে ‘খালিস্তানপন্থিদের’ হুমকি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa