Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!
খেলাধুলা ফুটবল

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

By Shamim RezaJuly 1, 20262 Mins Read

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিও ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

লিওনেল মেসি

Advertisement

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মেসির সম্ভাব্য পারিশ্রমিক।

প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওটিতে শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক তখনই হাতে একটি বিশেষ ট্র্যাকার নিয়ে সেখানে প্রবেশ করেন মেসি। কিছুক্ষণ পর পিটার নিজের পরিচয় বদলে স্পাইডারম্যানে রূপ নেন।

ভিডিওর শেষ মুহূর্তে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে উড়তে দেখা যায় মেসিকে, যা ভক্তদের জন্য ছিল বড় চমক।

ভিডিওটি প্রকাশের পরই হলিউডভিত্তিক কয়েকটি সূত্র দাবি করে, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা। তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করেনি সনি পিকচার্স কিংবা মেসির প্রতিনিধিরা। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি মার্ভেলের আসন্ন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর প্রচারণার অংশ। ছবিটি আগামী ৩১ জুলাই মুক্তির কথা রয়েছে।

ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ও দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্ভেল কমিকস অনুযায়ী, এটি পিটার পার্কারের তৈরি একটি বিশেষ ডিভাইস, যা প্রথম ব্যবহার করা হয়েছিল ভিলেন ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে।

এ ছাড়া ট্র্যাকারের পর্দায় একাধিক লাল সংকেত দেখা যাওয়ায় অনেক ভক্তই মনে করছেন, এটি মার্ভেলের মাল্টিভার্সের নতুন কোনো ইঙ্গিত হতে পারে।

যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, নতুন সিনেমার গল্প শুরু হবে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার পর থেকে। সেই কাহিনিতে পৃথিবীর সবাই ভুলে যায় যে, পিটার পার্কারই স্পাইডারম্যান। নতুন অধ্যায়ে তার সঙ্গে ‘পানিশার’ ও ‘হাল্ক’-এর মতো জনপ্রিয় চরিত্রদেরও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মেসির উপস্থিতিতে এই প্রচারণামূলক ভিডিও ইতোমধ্যেই ফুটবলপ্রেমী ও মার্ভেল ভক্ত—দুই পক্ষের মধ্যেই আলাদা উন্মাদনা তৈরি করেছে। তবে তার অভিনয় বা পারিশ্রমিক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
লিওনেল মেসি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

July 1, 2026
Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

July 1, 2026
Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

July 1, 2026

Latest News

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

FIFA-World-Cup

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

টাইব্রেকার ভাগ্যে

টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa