
মঙ্গলবার (১২ মে) রাতে অনুষ্ঠিত এই বিশেষ সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল স্পিকারের হাতে ভিপি সাদিক কায়েমের জীবনের নতুন অধ্যায়ের তথা বিয়ের আমন্ত্রণপত্র ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়া।
মঙ্গলবার রাতেই ডাকসু ভিপি সাদিক কায়েমের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে ভিপি সাদিক কায়েম স্পিকারের হাতে তার বিয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দিলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অত্যন্ত সানন্দচিত্তে তা গ্রহণ করেন।
তিনি সাদিক কায়েমের দাম্পত্য জীবনের নতুন পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানান এবং ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



