সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি তবে রাতারাতি পরিবর্তন সম্ভব না। বাংলাদেশে আর মব কালচার থাকবে না।

তেলের বিষয়ে কালোবাজারি হচ্ছে তবে সে বিষয়ে দোষারোপের রাজনীতি করতে চায় না সরকার।জ্বালানি তেল বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ পাচার হতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় তিনি বলেন, আমাদের অর্থনীতির কথা মাথায় রেরেই ব্যালেন্স বা সামন্জস্য রেখেই দেশে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক উপায় চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনেরর জন্য যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সে শক্তি কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাবো, ফ্যাসিবাদের যে দৃষ্টান্ত আমরা দেখেছি তার থেকে শিক্ষা নিয়ে সমাধানের পথে যেতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


