Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকোথন, ভিপি নুরের উপর হামলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকোথন, ভিপি নুরের উপর হামলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

By Sibbir OsmanDecember 23, 2019Updated:December 23, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে ভিন্ন মতাবলম্বী হলেও কারও ওপর হামলা করা বৈধতা পায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকোথন, ভিপি নুরের উপর হামলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

Advertisement

তিনি বলেন, ডাকসু ভিপি’র সঙ্গে ভিন্নমত থাকতেই পারে। তবে তার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, ছাত্রলীগের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সচিবায়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এ ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটায়, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অভিযোগ, ডাকসু ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ। এমনকি মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা ছাত্রলীগের পদধারী। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক বলেন, কে কোন সংগঠন করে, সেটি বিবেচ্য নয়। আমরা অপকর্মকারীকে অপকর্মকারী হিসেবেই দেখব, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখব, দুর্বত্তকে দুর্বত্ত হিসেবে দেখব। যারা এগুলো করবে, তারা কেউ ছাড় পাবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সরকার অপরাধীদের কখনো ছাড় দেয় না। সরকারের ঘরের লোকদেরও কিন্তু রেহাই দেওয়া হয়নি। ফেনীর সোনাগাজীতে (মাদরাসা শিক্ষার্থী নুসরাতে আগুনে পুড়িয়ে হত্যা) কিংবা আবরারের (বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা) ঘটনা কিংবা রাজশাহীতে অধ্যক্ষকে অপদস্থ (রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট) যারা করেছিল, তাদের মধ্যে আওয়ামী লীগ-ছাত্রলীগের কেউও ছাড় পায়নি। যেকোনো অপকর্মে ছাত্রলীগ পরিচয়ে কেউ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, আমরা নিজেরাও অনেক সময় স্বীকার করি, দলে অনুপ্রবেশকারী আছে, অবাঞ্ছিত ব্যক্তিরা ঢুকে পড়ে। তবে আমরা বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখছি। কে আওয়ামী লীগ, কে ছাত্রলীগ— কিছুই দেখা হবে না। অপরাধীকে শাস্তি পেতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa