Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক স্বল্প পোশাক পড়া তরুণীকে বিমানে উঠতে পাইলটের বাধা!
আন্তর্জাতিক

স্বল্প পোশাক পড়া তরুণীকে বিমানে উঠতে পাইলটের বাধা!

By Saiful IslamJanuary 16, 20212 Mins Read

স্বল্প পোশাক পড়া তরুণীকে বিমানে উঠতে পাইলটের বাধা!
ছবি: সংগৃহীত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের রক্ষণশীল দেশগুলোতে নারীদের স্বল্প পোশাক পড়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা থাকলেও আধুনিক দেশগুলো এক্ষেত্রে নারীদের বেশ স্বাধীনতা দিয়ে থাকে। কিন্তু এর পরও স্বল্প পোশাকের কারণে এক তরুণীকে বিমানে ওঠায় বাধা দেয়ার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার মত আধুনিক দেশে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর সবাই অবাক হয়েছেন। দেশটির প্রথম সারির বিমান সংস্থার বিমানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

ওই তরুণীর নাম ক্যাথরিন বাম্পটন। অ্যাডিলেড থেকে গোল্ড কোস্ট যাওয়ার জন্য বিমানসংস্থা ভার্জিন অস্ট্রেলিয়ার একটি টিকিট কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানে ওঠার সময় বাধা দেয়া হয় তাকে।

বিমানসেবিকারা তাকে জানান, ক্যাথরিনের স্বল্প পোশাকে বিমানচালকের আপত্তি রয়েছে। তাই তিনি যেন নিজের পোশাক বদলে তবেই বিমানে চড়েন।

এমন আচরণে অবাক হন ওই ক্যাথরিন। এমন অপ্রীতিকর অভিজ্ঞতার ঘটনাটি পরবর্তীতে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে গোটা বিষয়টি খুলে বলেন।

ক্যাথরিন বলেন, ‘ওই সময় উপস্থিত যাত্রীদের সামনেই আমাকে পোশাক পরিবর্তনের কথা বলেন বিমানসেবিকা। যা আমাকে বিড়াম্বনায় ফেলে দেয়। আমাকে বলা হয়, এই পোশাকে শরীরের অনেকটা অংশ দেখা যাচ্ছে, যা বিমানচালকের পছন্দ নয়। ওই সময় সবাই আমাকেই দেখছিল। যা খুবই অস্বস্তিকর ছিল আমার জন্য।’

জানা গেছে, এ থেকে রেহাই পেতে একটি জ্যাকেট পরে ফেলেন ক্যাথরিন। তারপরই বিমানে চড়ার অনুমতি মেলে ওই তরুণীর। এই ঘটনা জানতে পেরে অবাক ভার্জিন অষ্ট্রেলিয়া নামে ওই বিমানসংস্থার কর্মকর্তারা। তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

সংস্থার মুখপাত্র জানান, ‘ভার্জিন অস্ট্রেলিয়া দেশটির জনপ্রিয় এয়ারলাইন্স। আমরা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়ে যথেষ্ট খেয়াল রাখি। ওই যুবতী সরকারিভাবে এই ঘটনা নিয়ে কোনো অভিযোগ জানাননি। তবে আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।’

তবে ঘটনাটি ফাঁস হতেই অনেকেই ওই বিমানসংস্থার ব্যবস্থাপনা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন।

সূত্র: ডেইলি মেইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa