
বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে জানানো হয়, আগামীকাল ২৬ মার্চ সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুস্পস্তবক অর্পণ করবেন।
পরে সকাল সাড়ে ১১টায় বিএনপির পক্ষ থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করবেন এবং বিকেল ৩টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সকল ইউনিটে স্ব স্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্থানীয় স্মৃতিসৌধে সিনিয়র নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করবেন। এদিন জেলা ও মহানগর নেতৃবৃন্দ বিকেল ৩টায় কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



