জুমবাংলা ডেস্ক: ভারতীয় ক্রিকেটের বদলে যাওয়ার পেছনে অন্যতম বড় অবদান দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। তিনি কারো কাছে মহারাজ, কারো কাছে ক্যাপ্টেন, কারো কাছে সৌরভ। তবে অনেকের কাছে তিনি দাদা হিসেবেই বেশ পরিচিত।

সৌরভ

Advertisement

তবে মজার বিষয় হচ্ছে, সৌরভ তার স্ত্রী ডোনা গাঙ্গুলির কাছে কখনো কখনো স্বামী আবার কখনো দাদা! সৌরভ যে বহু মানুষের কাছে দাদা, তা নিয়ে নিশ্চয়ই বাড়িতে ঠাট্টাও করেন ডোনা। কারণ একটি পোস্টে সেরকমই ইঙ্গিত দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে বাবা, আরেকদিকে স্বামীকে নিয়ে ছবি পোস্ট করেছেন ডোনা গাঙ্গুলি। আর মজা করে ক্যাপশন লিখলেন- উইথ বাবা অ্যান্ড দাদা। সঙ্গে জুড়ে দিলেন ইমোজি।

পোস্টটি যে নেহাতই মজা করে করা, তা আর কারও বুঝতে বাকি রইল না। তাই কমেন্ট বক্সে পড়ল মজার মজার সব কমেন্টস।

সৌরভ-ডোনার প্রেম কাহিনি কমবেশি সবারই জানা। তাদের মেয়ে সানা এখন পড়াশোনার জন্য থাকেন লন্ডনে। সম্প্রতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্যের জন্য লন্ডনে গিয়েছিলেন দাদা। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা।

যে দুই দেশ যৌথভাবে ২০৩২ আয়োজন করতে চায় ইউরো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google