
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন জানান, ‘কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আজ ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে।’
লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে।
রাষ্ট্রপ্রধান ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন।
জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



