
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে যে, টেস্ট চ্যাম্পিয়নশিপে কম ওভার রেটে বল করলে একটি টিমের যত ওভার কম থাকবে সেই অনুযায়ী পয়েন্ট কাটা যাবে। পুরনো নিয়ম অনুযায়ী যদি কোনও অধিনায়ক এক বছরে দু’বার স্লো ওভার রেটের জন্য দায়ী থাকতেন, তাহলে তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হত।
আইসিসি আরও জানিয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যে নো বলের নতুন কিছু নিয়ম আনা হবে। সেই সংত্রান্ত বৈঠক হবে কিছু দিনের মধ্যেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



