
জুমবাংলা ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকায় বুধবার সকালে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক রুবেল (৩০) এবং আরোহী বিপ্লব (২০) ও সাথি আক্তার (২৫)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকাল ৭টার দিকে ডিপজল পরিবহনের সৈয়দপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
Advertisement
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


