জুমবাংলা ডেস্ক : যথাযথভাবে সংস্কার না হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের কাজী নজরুল ইসলাম পাকা সড়কে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই রাস্তার কাদায় ধানের চারা লাগিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।

Advertisement

এলাকাবাসী জানান, পীরগঞ্জ পৌরশহরের বটতলা থেকে দক্ষিণমুখী কাজী নজরুল ইসলাম পাকা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এটি সংস্কার করার জন্য পৌর কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়, কিন্তু এতে লাভ হয়নি। অথচ পৌরশহরের প্রাণকেন্দ্রের এ সড়কটি ব্যস্ততম। এ সড়ক দিয়ে পৌরসভার রথুনাথপুর গ্রামের সরকারপাড়া, পানুয়াপাড়া, ঈদগা বস্তি ও মিত্রবাটি মহল্লার লোকজন চলাচল করে।

এ সড়কে প্রাণিসম্পদ অফিস, পল্লী বিদ্যুতের জোনাল অফিস, টেলিফোন অফিস, ব্র্যাক অফিস, ইএসডিও এবং ঠেঙ্গামারা অফিস, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, ইকো পাঠশালা, মহিলা কলেজ, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দোকানপাট রয়েছে। এ ছাড়াও উপজেলার দৌলতপুর, জাবরহাট, বৈরচুনা ও সেনগাঁও ইউনিয়নের লোকজন ও যানবাহনের শহরে প্রবেশের একমাত্র সড়ক এটি। খানাখন্দে ভরে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

সড়কটি এলজিইডির হওয়ায় পৌরসভার পক্ষে সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি সড়কটির পৌরসভা অংশে সংস্কারকাজ করতে পৌরসভাকে লিখিত সম্মতি দেয় এলজিইডি। এ অবস্থায় কার্পেটিং তুলে বালু ও ইট-খোয়া বিছানোর কাজ শুরু করে পৌরসভা। কিন্তু বালুর পরিবর্তে মাটি দেওয়ায় বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.