Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হজ ও ওমরা ব্যবস্থাপনায় কঠোর আইন, এজেন্সির বিরোধিতা
আন্তর্জাতিক ইসলাম জাতীয় ধর্ম

হজ ও ওমরা ব্যবস্থাপনায় কঠোর আইন, এজেন্সির বিরোধিতা

By Mohammad Al AminDecember 28, 2020Updated:December 28, 20203 Mins Read

হজ ও ওমরা ব্যবস্থাপনায় কঠোর আইন, এজেন্সির বিরোধিতা

Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ থেকে হজ করতে লোক পাঠানোর জন্য চুক্তিবদ্ধ হবার পর কোন হজ এজেন্সির বিরুদ্ধে যদি অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে ওই এজেন্সির নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার। খবর বিবিসি বাংলার।

‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০’ নামে নতুন এই আইনের খসড়া সোমবার (২৮ ডিসেম্বর) নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

কিন্তু হজ এজেন্সির মালিকরা এর বিরোধিতা করে বলছেন, বিরোধ নিষ্পত্তির জন্য ভিন্ন কোন ব্যবস্থা না নিয়ে অত্যধিক জরিমানা করে আইনের খসড়া করা হয়েছে।

কী আছে খসড়া আইনে?

বাংলাদেশে এতদিন নীতিমালার মাধ্যমে হজ ব্যবস্থাপনার কাজ চলত। অনেক সময়ই হজ পালন করতে সৌদি আরবে গিয়ে নানা অব্যবস্থাপনা ও ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ করেন অনেক হজ পালনকারীরা।

এসবের মধ্যে খাওয়ার অসুবিধা, প্রতিশ্রুতি অনুযায়ী আবাসনের ব্যবস্থা না করা এবং মোয়াল্লেম মানে হজযাত্রীদের থাকা-খাওয়া, যাতায়াতসহ সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব যাদের ওপর, তাদের অসহযোগিতাসহ নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ ওঠে থাকে।

বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ২০১৯ সালে হজের পর কয়েক দফায় প্রায় একশর মত হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এমন প্রেক্ষাপটে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০’র খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, আইনের খসড়া অনুযায়ী হজ ও ওমরা ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের উপর ন্যস্ত থাকবে। আইনটি পাস হলে হজ ও ওমরা এজেন্সি সৌদি আরবে গিয়ে অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতি করলে, সেই অপরাধ বাংলাদেশে হয়েছে গণ্য করে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেছেন, আইনের উদ্দেশ্য হচ্ছে হজ ও ওমরাহ ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত রাখা। এই আইনের অধীনে নিবন্ধন ছাড়া কেউ কোনও হাজি বা হজের কোনও লোকজনকে হ্যান্ডেল করতে পারবে না।

তিনি আরও বলেন, অনিয়মের জন্য হজ এজেন্সির নিবন্ধন বাতিল করা যাবে এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হবে। ওমরাহ এজেন্সির ক্ষেত্রে নিবন্ধন বাতিল ও ১৫ লাখ টাকা জরিমানা করা যাবে। ক্রিমিনাল অফেন্স করলে পেনাল কোড বা অন্যান্য আইনে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে।

কোন এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত করে প্রমাণিত হলে, সেক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদের সতর্কতা বা ওয়ার্নিং দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কোন এজেন্সিকে পর পর দুই বছর ওয়ার্নিং দেয়া হলে দুই বছরের জন্য তার লাইসেন্স বাতিল হবে।

হজ এজেন্সির বিরোধিতা

২০১১ সালে সৌদি আরব হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনে। যার প্রেক্ষিতে সেসময় পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এ বিষয়ে আইন প্রণয়ন করে। বাংলাদেশ সরকারও ২০১২ সালে হজ ব্যবস্থাপনায় নীতিমালার পরিবর্তে একটি আইন তৈরির নির্দেশনা দেয়।

এরপর ২০১৩-১৪ সালের দিকে সরকার এই আইন করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু হজ এজেন্সি মালিকদের বিরোধিতায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল।

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব-এর সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ স্বীকার করেন যে হজ ব্যবস্থাপনায় কিছু ত্রুটি-বিচ্যুতি হয় কিন্তু আইনে প্রস্তাবিত জরিমানা অনেক বেশি ধরা হয়েছে বলে তার অভিযোগ।

তিনি বলেন, হজ ও ওমরা হচ্ছে একটা সার্ভিস-ওরিয়েন্টেড (সেবামূলক) বিষয়। এখানে ১০০ তে ১০০ দেওয়ার সুযোগ নাই। সরকারের যে হজ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আছে তারাও পারবে না। এখানে অনেক ত্রুটি বিচ্যুতি হবে, যেমন খাওয়া নিয়ে অভিযোগ। এখন খাবার তো ওখানকার ক্যাটারিং প্রতিষ্ঠান করে, তাদের দেরি হলে তো আমাদের কিছু করার নেই।

তিনি বলেন, এখন একজন হাজির কাছ থেকে কেউ নিল সাড়ে তিন লাখ টাকা, কিন্তু তার অভিযোগের ওপর জরিমানা হবে ৫০ লাখ টাকা, আবার ফৌজদারি আইনে বিচার হবে। এটা অমানবিক। এরকম হলে আমাদের লাইসেন্স সারেন্ডার করা ছাড়া উপায় থাকবে না।

এর আগে হাবের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেয়া হয়েছিল যে কোন হাজী যদি অনিয়মের অভিযোগ করে তাহলে সৌদি আরবের হজ ব্যবস্থাপনা সংস্থা এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে সেখানেই তা মিটিয়ে ফেলার।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির আগে সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭ হাজারের কিছু বেশি মানুষ হজ পালন করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

July 2, 2026
Logo

আ.লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

July 2, 2026
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026

Latest News

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Logo

আ.লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa