জুমবাংলা ডেস্ক:  হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এক লাখ ৬ হাজার ৫৪২ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হজ

Advertisement
রোববার (৩০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শনিবার রাত পর্যন্ত হজের মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪১টি, সৌদি এয়ারলাইনসের ১০৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৯২ এবং মহিলা ২৬ জন। তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় নয়জন, জেদ্দায় দুইজন, মিনায় নয়জন, আরাফায় দুইজন, মুজদালিফায় একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনসে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

প্রধানমন্ত্রী আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন আজ করবেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google