Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হজযাত্রীদের সেবায় রোভার স্কাউটস সদস্যরা
জাতীয়

হজযাত্রীদের সেবায় রোভার স্কাউটস সদস্যরা

By Saleh MohammadJuly 4, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজযাত্রীদের সেবায় নিয়োজিত আছেন বাংলাদেশ পুলিশ, আনসারের পাশাপাশি রোভার স্কাউটস সদস্যরা। স্কুল-কলেজপড়ুয়া এসব ছাত্র-ছাত্রী হজযাত্রা শুরুর দিন থেকে হজযাত্রীদের নানাভাবে সহযোগিতা করছেন। তাদের আন্তরিক সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা।

হজযাত্রীদের সেবায় রোভার স্কাউটস সদস্যরা

Advertisement
বৃহস্পতিবার হজক্যাম্প সরেজমিন ঘুরে দেখা গেছে, ক্যাম্পের প্রধান ফটক থেকে শুরু করে বিশেষায়িত সব সেবা কেন্দ্রের গেটে স্কাউটস সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। সবার পরনে ইউনিফর্ম এবং রোভার স্কাউট থেকে দেয়া ব্যাজ ও র‌্যাংক। ননস্টপ সেবা প্রদান করলেও কারো চোখেমুখে নেই ক্লান্তির ছাপ।

মোট কতজন হজক্যাম্পে দায়িত্ব পালন করছেন জানতে চাইলে রোভার স্কাউটস হজক্যাম্পের দায়িত্বে থাকা ঢাকা জেলা প্রতিনিধি সায়েদ বাসিত জাগো নিউজকে জানান, দায়িত্ব পালনে তিনটি শিফটে তারা পর্যায়ক্রমে কাজ করছেন। প্রতি শিফটে রয়েছেন ৫৫ জন। তিনদিন দায়িত্ব পালন করে রোভার স্কাউটস সদস্যরা ফিরে যান স্থায়ী ক্যাম্পে। সব মিলে সাতশ’ রোভার স্কাউটস এবারের হজক্যাম্পে দায়িত্ব পালন করছেন।

নিজেদের দায়িত্বের পরিসীমা বলতে গিয়ে সায়েদ বাসেত বলেন, ‘হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সব ধরনের সেবা প্রদান করছেন রোবার স্কাউট সদস্যরা। তবে সর্বাগ্রে নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন তারা। নিরাপত্তার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃদ্ধ হজযাত্রীদের হাত ধরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, হজযাত্রীদের ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে সহায়তাসহ সব ধরনের ভলান্টারি সার্ভিস প্রদান করে আসছেন রোভার স্কাউটস সদস্যরা।’

এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

আজ উদ্বোধনী দিনে ১ হাজার ৪১২ জন হজযাত্রী নিয়ে গেছে বিমান ও সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa