Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ‘হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করব’
রাজনীতি

‘হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করব’

By Saiful IslamJanuary 30, 20202 Mins Read

‘হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করব’

Advertisement
জুমবাংলা ডেস্ক : হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, আমরা দায়িত্ব পেলে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে দুর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট ঢাকা গড়ে তুলব। হজরত ওমরের (রা.) নীতিতে জনঘনিষ্ঠ হয়ে কাজ করব। সেবা নিয়ে জনগণের নিকট ছুটে যাবো। ইমাম ও আলেমদের সম্পৃক্ত করে জনবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলব।

প্রচারণার ২০ তম দিনে বুধবার শেখ ফজলে বারী মাসউদ ভাটারায় গণসংযোগ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

গণসংযোগপূর্ব পথসভায় মাওলানা মাসউদ নগরবাসীর উদ্দেশে বলেন, ঢাকা আমার আপনার শহর। এর সঙ্গে আমাদের ভালো-মন্দ জড়িত। এখন আমাদের সিদ্ধান্তের ওপর ঢাকার ভবিষ্যত নির্ভর করছে। ১ ফেব্রুয়ারি আমাদেরকে সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে।

দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মাদানী বলেন, নির্বাচন কমিশন ভোট কারচুপির নতুন নাটক মঞ্চায়ন করছে। তাদেরকে বলব, অনেক হয়েছে, এবার মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ান। দয়া করে কমিশনের স্বাধীন সত্বাকে হত্যা করবেন না।

মাওলানা মাদানী আরো বলেন, আওয়ামীলীগ ভোট ডাকাতির নতুন নতুন ফন্দি আঁটছে। অতীতে চর দখলের মতো প্রকাশ্যে কেন্দ্র দখল করেছে। কখনো নৈশভোটের কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। এখন তারা ডিজিটাল পদ্ধতিতে ভোট ডাকাতি করতে চায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১লা ফেব্রুয়ারি ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দাঁড়াবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাছিবুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আব্দুজ্জাহের, প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, সাহিত্য সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মুনতাসির আহমদ, নগর উত্তর সভাপতি আব্দুর রাজ্জাক, পশ্চিম সভাপতি আলমগীর হোসাইন, সরকারি তিতুমীর কলেজ সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের নগরনেতা আলহাজ্ব আলাউদ্দিন, ভাটারা থানা সভাপতি মুফতি হাবীবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এদিন সাঈদনগর, ১০০ ফিট এলাকা, ছোলমাইদ, বসুমতি, ঢালিবাড়ি, বারিধারা, নতুন বাজার, নুরেরচালা, নয়ানগর, খিলবাড়ির টেক, বোটঘাট এলাকায় গণসংযোগ করেন। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa