Advertisement

নিজস্ব প্রতিবেদক: ছেলে রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদ এমপিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে বুধবার ঘোষণা দিয়েছিলেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আর একদিন পরেই সাদ এরশাদকে কো-চেয়ারম্যান থেকে সরিয়ে তাকে যুগ্ম মহাসচিব হিসেবে পদায়ন করেছেন চাচা ও দলটির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান দলের আরও ৮ জন উপদেষ্টা, ৩৭ জন ভাইস চেয়ারম্যান ও সাদসহ ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন। ১৪ জন যুগ্ম মহাসচিবের নামের তালিকায় রয়েছেন সাদ।

জাতীয় পার্টির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, দলে সাদের পদ নিয়ে রওশন ও কাদেরের বিপরীতমুখী অবস্থান এরশাদ পরিবারে নতুন সংকট সৃষ্টি করতে পারে।

যদিও জাপা চেয়ারম্যান বলছেন, দলে কাউকে পদায়ন বা পদোন্নতি দেওয়ার এখতিয়ার নেই প্রধান পৃষ্ঠপোষক রওশনের। গঠনতন্ত্র অনুযায়ী দলে পদায়ন-পদোন্নতির একক ক্ষমতা শুধু চেয়ারম্যানের।

গত ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিলে অনুপস্থিত থাকা রওশনকে দলের ক্ষমতাহীন প্রধান পৃষ্ঠপোষক করা হয়। কাউন্সিলের পরদিন একজন সিনিয়র কো-চেয়ারম্যান ও ছয়জন কো-চেয়ারম্যানের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পরদিন আটজন অতিরিক্ত মহাসচিবের এবং একদিন পর ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় প্রেসিডিয়ামের পুরনো সদস্যদের মধ্যে ১১ জনের নাম বাদ দেওয়া হয়

গঠনতন্ত্র অনুযায়ী ৪১ জনকে প্রেসিডিয়াম সদস্য করা যাবে, সেই হিসাবে আরও চারজনকে প্রেসিডিয়ামে অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে।

বুধবার ৯ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন জিএম কাদের। গঠনতন্ত্র অনুযায়ী মোট ২৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের বাকি ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আর ৪১ ভাইস চেয়ারম্যানের মধ্যে ৩৭ জনের নাম প্রকাশ করা হয়। ১৬ জন যুগ্ম মহাসচিবের মধ্যে ১৪ জনের নাম ঘোষণা করেছেন জিএম কাদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.