
আয়চান আলী নামের এক ব্যবসায়ী বলেন, দেশি পেঁয়াজ শীতজনিত বৈরি আবহাওয়ায় নষ্ট হয়েছে। তবে দাম অচিরেই কমে যাবে। আরেক ব্যবসায়ী মামুন বলেন, শুক্রবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে পেঁয়াজ বাজারে আনেননি অনেক ব্যবসায়ী। হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় ঘাটতির কারণে দাম বেড়ে গেছে। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাগাতিপাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আফতাব খান বলেন, ‘পেঁয়াজের বাজারের স্থিতিশীলতা নষ্টে বৈরী আবহাওয়ার অজুহাত তুলে আবারও তৎপর হচ্ছে একটি সিন্ডিকেট।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



