জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্েেটর অধিনে করোনাকালে বিচারিক আদালতগুলোতে ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রেকর্ড ১৫১ দশমিক ৯১ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সম্প্রতি এই তথ্য জানানো হয়। কনফারেন্সে প্রাপ্ত তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেসি আদালতে ২০২২ সাল শুরু হয় ১৬ হাজার ১১১টি মামলা নিয়ে। তিনমাসে নতুন করে দায়ের ও প্রাপ্তি হয় ২ হাজার ৪৮৯টি। এই সময়ে নিস্পত্তি হয় ৩ হাজার ৭৬৯টি মামলা। ২০২১ সালে নিস্পত্তি হয় ১০ হাজার ৯০২টি এবং ২০২২ সালে নিস্পত্তি হয় ৬ হাজার ৩৩৪ টি মামলা। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্য ১৪ হাজার ৮২৩টি।
হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতিত্ব করেন- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর-রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম। কনফারেন্সে বিচারবৃন্দছাড়াও বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিনিধিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত মামলা নিস্পত্তি, দ্রুত তদন্ত কার্যক্রম সমাপ্ত করার উপর গুরুত্বারোপ করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



