Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ নেতার।

আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সৈয়দ নুরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই নেতার নাম বিল্লাল হোসেন (৫৫)। তিনি মহানগর ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। বিল্লাল হোসেন কাপ্তান বাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহতে শান্তি মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে নগরীর কান্দিরপাড় আসেন বিল্লাল হোসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মিছিলেই পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে নগরীর এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিল্লাল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম-সাধারণ সৈয়দ নুরুর রহমানসহ অন্যান্য নেতারা।

মির্জা ফখরুল আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.