
তিনি বলেন, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে (৫০) গুলি করে হত্যার প্রতিবাদে আগামীকাল অর্ধদিবস হরতাল পালন করবে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ।
এদিকে, হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতারা।
প্রসঙ্গত, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে বান্দরবানে যাচ্ছিলেন রোয়াংছড়ি উপজেলার তারাচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমা। পথিমধ্যে শামুকঝিরি এলাকায় পৌঁছালে কে বা কারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



