Advertisement
জুুমবাংলা ডেস্ক: রাজধানীর সাভারে হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমির মালিকানা সনদ পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক। আজ রোববার ঢাকার অর্থঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংককে হলমার্ক ফ্যাশনের এ জমির ভোগ ও দখল বিষয়ের সদনপত্র প্রদান করেন। সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, হলমার্ক ফ্যাশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যান সোনলী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমি ক্রোক করার আবেদন করি। আদালত আজ হলমার্কের ওই জমির ভোগ ও দখলের জন্য মালিকানার সনদ সোনালী ব্যাংকে প্রদান করেন।

হলমার্ক ফ্যাশন লিমিটেডর এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। কিন্তু এরপর তারা আর সম্পত্তি বন্ধক দেননি। এই ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এই ঋণের টাকার জন্য ২০১৮ সালে একটি মামলা দায়ের করে সোনালী ব্যাংক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.