Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হাটহাজারী মাদ্রাসা : পরিস্থিতি থমথমে, পুলিশ মোতায়েন
জাতীয়

হাটহাজারী মাদ্রাসা : পরিস্থিতি থমথমে, পুলিশ মোতায়েন

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 17, 2020Updated:September 17, 20203 Mins Read

হাটহাজারী মাদ্রাসা : পরিস্থিতি থমথমে, পুলিশ মোতায়েন

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবারও থেকে থেকে বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে।  খবর- বিবিসি বাংলা।

আজ সারাদিনই মাদ্রাসার প্রতিটি ফটক বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থাতেই ছিলেন।

আজও মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীরা হামলা চালিয়েছে এবং মাদ্রাসার শিক্ষক আনাস মাদানীকে অবিলম্বে বহিষ্কার কার্যকর না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা ভেতরের মসজিদ থেকে মাইকিং করছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এদিকে শিক্ষার্থীদের শান্ত রাখতে সব দাবি দাওয়া মেনে নেয়া হবে বলে শিক্ষকরা আশ্বাস দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

এরই মধ্যে বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঘোষণা দেয়া হয়েছে যে হাটহাজারীর মাদ্রাসাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

গতকাল দুই পক্ষের বিক্ষুব্ধ অবস্থানের পর বৃহস্পতিবার পরিবেশ কিছুটা শান্ত হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্য।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২৪ অগাস্ট পুনরায় শুরু হয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কার্যক্রম।

কিন্তু এর মধ্যে মাদ্রাসার মাদ্রাসার পরিচালক আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর সমর্থকদের মধ্যে কোন্দল শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন বাবা আহমদ শফীর অসুস্থতার সুযোগে তার ছেলে আনাস মাদানী মাদ্রাসায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে অনেক শিক্ষক, শিক্ষার্থীকে হয়রানি করছেন।

এমন অবস্থায় তারা আনাস মাদানীকে অবিলম্বে বহিষ্কারসহ ছয় দাবিতে গতকাল থেকে বিক্ষোভ করে আসছেন।

এর মধ্যে আজ সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা জানতে পারেন যে, আহমদ শফী বৈঠক ডেকে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে মাদ্রাসাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেবেন।

সেইসঙ্গে তার ছেলের প্রত্যাহার আদেশে তিনি না বুঝে স্বাক্ষর করেছেন জানিয়ে আদেশটি বাতিল করবেন বলে শিক্ষার্থীরা জানতে পারেন।

এর পর পর তারা বেলা ১১টা নাগাদ আবার মাঠে নেমে বিক্ষোভ জানাতে থাকেন। এসময় তারা মাদ্রাসার ভেতরে আহমদ শফীর কার্যালয়সহ, শিক্ষকদের থাকার জায়গায় ভাঙচুর করেছে বলেও জানান স্থানীয় সাংবাদিক আবু তালেব।

মাদ্রাসার ভেতরের কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে তিনি এসব তথ্য পাওয়ার কথা জানান।

গতকাল ওই বিক্ষোভের পর মাদ্রাসাটির পরিচালনা কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেয় যে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষকের পদ থেকে বহিষ্কার করা হবে।

এই কমিটি আগামী শনিবার আবার বৈঠকে বসবে বলে জানায়।

এই সিদ্ধান্তের কারণে রাত ১১টার পর বিক্ষোভকারীরা শান্ত হলেও আজ সারাদিন মাদ্রাসা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় মাদ্রাসার বাইরে কড়া অবস্থান নিয়ে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত তিন শতাধিক সদস্য।

মাদ্রাসার গেইট বন্ধ থাকায় সেইসঙ্গে নির্দেশ না থাকায় তারা ফটকের বাইরেই অবস্থান নিয়েছেন।

তবে ভেতরে যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মাসুদ আলম।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আজ মাদ্রাসার আশপাশের দোকান-পাট কেউ খোলেনি বলে জানা গেছে।

তবে মাদ্রাসার একজন শিক্ষক জানিয়েছেন আজ সকাল থেকেই মাদ্রাসার ভেতরের পরিবেশ শান্ত এবং স্বাভাবিক রয়েছে। ছাত্ররা যার যার ছাত্রাবাসে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন যে, আনাস মাদানীর বহিষ্কারাদেশ যেন আজ কালকের মধ্যেই কার্যকর করা হয়।

ছাত্রদের সব দাবি দাওয়া শিগগিরই মেনে হওয়া হবে এমন আশ্বাস দিয়ে মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদের শান্ত রাখার চেষ্টা করছেন বলে জানান সেখানকার শিক্ষক আশরাফ আলী নিজামপুরি।

“ছাত্ররা এখন মাদ্রাসার ভেতরে যার যার রুমে অবস্থান করছে। ছাত্র শিক্ষক সবাই নিরাপদে আছেন। মাদ্রাসার সূরা কমিটি আছে, তারাই সিদ্ধান্ত নেবে। আমরা শিক্ষার্থীদের বলছি আমাদের ম্যানেজিং কমিটি বসে সিদ্ধান্ত নেবে। তোমাদের দাবি মেনে নেয়া হবে।” বলেন মি. নিজামপুরি।

বাংলাদেশ অন্যতম প্রাচীন হাটহাজারী মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়ে অস্থিরতা চলছে দীর্ঘদিন ধরেই। মাদ্রাসার পরিচালক আহমদ শফীর পরেই জুনায়েদ বাবুনগরীর অবস্থান ছিল।

কিন্তু কয়েকমাস আগে আহমদ শফীর ছেলে আনাস মাদানীর নেতৃত্বে তার সমর্থকরা পরিচালনা কমিটির বৈঠক করে মি: বাবুনগরীকে মাদ্রাসার সহকারী পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়।

তখন থেকে দুটি গ্রুপের এই কোন্দল ঘনীভূত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

June 25, 2026
শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

June 25, 2026
সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

June 25, 2026

Latest News

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa