Advertisement
জুমবাংলা ডেস্ক: আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার হাতিয়াস্থ চর ঘাসিয়ায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৮০টি পাকা ব্যারাক আজ (১৩ জুলাই) স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে নোয়াখালী জেলা প্রশাসকের প্রতিনিধি এবং হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এর নিকট আনুষ্ঠানিকভাবে ব্যারাকসমূহ হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে।

৮০টি ব্যারাক হাউজের প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৪০০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে।

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের মাঝেও নৌবাহিনী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকসমূহের কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনস্থ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় আরও ১টি প্রকল্পের আওতায় ৬০টি এবং চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় ৪টি প্রকল্পের আওতায় ২০৮টি ব্যারাক হাউজ নির্মাণকাজ চলমান রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.