গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে ২২ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ওই হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে হাসপাতালের ১০ তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে গত তিন দিনে ২২ জন রোগী ভর্তি হয়েছে।

হামে আক্রান্ত ওই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এদের মধ্যে ৬ জন ভর্তি হয়েছেন শনিবার, ৭ জন রোববার, ৯ জন সোমবার ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশীরভাগ রোগীই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার।
প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান, হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ২২ জন শিশু ভর্তি রয়েছেন। আমাদের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। এ ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে শিশুরা যেন অপুষ্টিতে না ভোগেন এবং হামে আক্রান্ত হলে রোগীদের আলাদা রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


