Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home রাজনীতি হামলা নিয়ে মুখোমুখি আতিকুল ও তাবিথের পাল্টাপাল্টি
রাজনীতি

হামলা নিয়ে মুখোমুখি আতিকুল ও তাবিথের পাল্টাপাল্টি

By Shamim RezaJan 22, 2020, 11:09 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম৷ তার কথার জবাব দিয়েছেন তাবিথ আউয়াল৷ খবর ডয়চে ভেলের।

তাবিথ অভিযোগ করেছেন আতিকুলের লোকজনই মঙ্গলবারের হামলায় জড়িত ছিল৷ জবাবে আতিকুল তার এই মন্তব্যকে ছেলেখেলা হিসেবে অভিহিত করেছেন৷ তিনি বলেন, তাবিথের পরিবার দুর্নীতিগ্রস্ত৷ প্যারাডাইস পেপার্সে তাদের নাম এসেছে৷ এর জবাবে তাবিথ বলেন, মশার ওষুধ নিয়ে আতিকুলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে৷

পরিবার থেকে গুন্ডামি শেখায়নি: আতিকুল ইসলাম

হামলা নিয়ে তাবিথ আউয়ালের অভিযোগের জবাবে আতিকুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটি একটি গুরত্বপূর্ণ নির্বাচন৷ সে (তাবিথ) কিন্তু কয়েকবারই বলেছে এটা আমি করাচ্ছি বা আমি এর নেপথ্যে আছি৷ আমি তাকে বলতে চাই, আমার বাবা ছিলেন একজন রিটায়ার্ড এসপি৷ আমার বড় ভাই ১৯৫৮ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন৷ আমার মেজ ভাই বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন৷ আমার আরেক ভাই ছিলেন লে. জেনারেল মাঈনুল ইসলাম৷ আমাদের পরিবারে সবাই কিন্তু যার যার ক্ষেত্রে কাজ করেছেন এবং স্বীকৃতিও পেয়েছেন৷ আমি বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট৷ আমাদের রাজধানীকে বিভাবে আরো উন্নত করা যায় সেই ব্যাপারে আমি তাকে আরো মনোযোগ দেয়ার পরামর্শ দেব৷ তার যদি প্রয়োজন হয় তাহলে এই বিষয় নিয়ে আমার সাথে পরামর্শ করতে পারে৷

সে যদি এসব বলতে থাকে তাহলে এটাকে আমি তার ছেলেখেলা বলে আমি মনে করি৷ আরো গুরুত্ব দিয়ে তার কাজ করা উচিত বলে আমার মনে হয়৷ এখানে ৩০-৩২ লাখ ভোটার৷ সিটি কর্পোরেশনে এক থেকে দেড় কোটি লোক বাস করে৷ তাই এই সিটি কর্পোরেশন নির্বাচন ছেলেখেলা নয়৷ এটা অনেক গুরুত্বপুর্ণ ব্যাপার৷”

আতিকুল আরো বলেন, ‘‘উনি (তাবিথ) কেন বলছেন সেটা উনিই বলতে পারবেন৷ উনি বলছেন আমি এর পেছনে আছি , নেপথ্যে আছি৷ আমি এজন্যই আমার ফ্যামিলির পরিচয় দিলাম৷ আমার ফ্যামিলিতে একজন চিফ জাস্টিস হবেন৷ উনি কোনোদিন গুন্ডামি করবেন না৷ লে. জেনারেল মাঈনুল ইসলাম উনি বিডিআরকে রিফর্ম করলেন৷ উনি কোনোদিন গুন্ডামি করবেন না৷ আমি যে পরিবার থেকে এসেছি আমার বাবা-মা কোনোদিন শেখায়নি আমাদের গুন্ডামি৷ এগুলো আমাদের মাথার মধ্যে নাই৷ আমাদের চিন্তায় নাই৷ এগুলোকে আমরা ধারণ করি না, ধারণ করতেও চাই না৷”

গণজোয়ার দেথে আতিকুল মানসিক অশান্তিতে আছেন তাবিথের এই বক্তব্যের জবাবে আতিকুল বলেন,‘‘আমিতো বলি উনি আমাদের গণজোয়ার দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন৷ তাই তিনি এসব কথা বলছেন৷ এগুলো অনেক কথা বলা যায়৷ এগুলো না বলে উনি মানসিকভাবে কি কি করতে চাচ্ছেন নগরবাসীর জন্য, সেগুলো শুনলে নগরবাসী খুশি হবেন৷ বরং উনি বলুক দুর্নীতির বিরুদ্ধে উনি কী করবেন৷ ওনার পরিবারের মধ্যেইতো দুর্নীতিগ্রস্ত৷ প্যারাডাইস পোপার্সে অনেক কিছুই আছে৷ আমি এগুলো কিছুই বলতে চাই না৷ আমি শুধু বলতে চাই আসুন৷ আমরা দু’জন মিলে ইলেকশন করি৷ কাদা ছোড়াছুড়ি না করে বরং সুন্দর মডেলে একটি ইলেকশন হোক আমাদের জন্য৷”

আতিকুল বলেন, গাবতলীর ঘটনা বিএনপি ইসিকে বলতে পারে৷ ‘‘এটা ইসি দেখুক৷ তদন্ত করে বের করুক৷ আমি গতকালই বলেছি এটা ওনাদের অভ্যন্তরীন কোন্দলের জন্য হতে পারে এবং যারা দোষী তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি৷”

আমি আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি : তাবিথ আউয়াল

মঙ্গলবারের হামলার বর্ণনা দিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘‘আমার মাথায় এবং বুকে বারবার আঘাত করার চেষ্টা করা হয়েছে৷ হামলাটি ছিলো পুরোপুরি পরিকল্পিত৷ প্রথমবার হামলার পর আমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম তখন আবার হামলার জন্য আসে৷ দুই দুইবার হামলার জন্য আসে না প্ল্যানিং ছাড়া৷ দায়িত্বশীল ব্যক্তির উচিত দায়িত্বশীল কথা বলা৷ যেভাবেই হোক আমি আঘাত পেয়েছি৷ আমিতো ওনার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ৷ অতটুকু হিউম্যানিটি থাকা উচিত৷ এইসব বিষয়কে দল, মত ও রাজনীতির উপরে রাখা উচিত৷ উনি প্রথমবার হয়তো ইলেকশন করছেন, এটা আমি বুঝি৷ ওনার হয়তো ইম্যাচুউরিটি আছে৷ ওনার মন্তব্যকে আমি কোনোভাবেই দেখছি না৷ আশা করছি আগামীতে উনি ওনার দলকে রিকোয়েস্ট করবেন যাতে এই ধরনের আচরণ থেকে বিরত থাকে৷ ওনার পক্ষে যদি গণজোয়ার এসে থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করবেন৷”

তিনি বলেন, ‘‘ওনাদের ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন আমার অনেক কাছে৷ ওনার উপস্থিতি ওখানে কেন? যদি ইন্টারনাল কিছু হয় উনি কি ওখানে এসে তাকিয়ে দেখবে, না আমি ওনার সামনে ইন্টারনাল ঝগড়া করব? ওনার উপস্থিতিই হলো মেইন ইস্যু৷ সে ফিজিক্যালি (শারীরিকভাবে) আমাকে হার্ম করেছে৷ এখন আমি আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি৷ আশা করি আইনগভাবে একটা জাস্টিস (বিচার) পাব৷

তাবিথ আউয়াল জানান, তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন৷ তারা ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করবেন৷ ‘‘আমি পুলিশের কাছেও আমার ক্রিমিন্যাল মামলা করতে গিয়েছিলাম গতকাল৷ কিন্তু দারুস সালাম থানার ওসি তোফায়েল বলেছেন উচ্চ মহল থেকে প্রভাবের কারণে তিনি অভিযোগ নেননি৷ আমি আবারো অভিযোগ করার চেষ্টা করবো৷”

তিনি দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘‘একটা ইলেকশন করতে গেলে অনেকরকম অপপ্রচার হয়৷ এটা কোনো সমস্যা নয়৷ আমার বিরুদ্ধে এরকম অনেক কিছু দুদক বা সংশ্লিষ্টরা তদন্ত করছে৷ ওনাকে প্রশ্ন করা উচিত মেয়র অবস্থায় ওনার বিরুদ্ধে মশার ওষুধের দুর্নীতির অভিযোগ এসেছে৷ এবং দুদক তা খতিয়ে দেখছে৷ এরকম কালো দাগ নিয়ে তিনি অন্যের ব্যাপারে কিভাবে কথা বলতে পারেন৷”

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

May 21, 2026, 5:34 PM Asia/Dhaka
হাসনাত আব্দুল্লাহ

আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ

May 20, 2026, 11:36 PM Asia/Dhaka
মাহফুজ আলম

আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই: মাহফুজ আলম

May 20, 2026, 11:32 PM Asia/Dhaka
Latest News
দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

হাসনাত আব্দুল্লাহ

আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ

মাহফুজ আলম

আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই: মাহফুজ আলম

fakhrul

জামায়াতে ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের কড়া মন্তব্য

বিএনপি

পৃথক সচিবালয়ের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি : বিএনপি

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বিএনপি

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলে ত্যাগীদের দিয়ে কমিটি চূড়ান্ত

আমির হামজা

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

মাদক মামলার আসামি

মাদক মামলার আসামি এখন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp