Advertisement

জুমবাংলা ডেস্ক : খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র ছোট ছেলে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে কি কারণে তিনি হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।

এর আগেও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বেবি অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। জানা গেছে, তিনিও বিষপানে মারা গেছেন। এরপর সাবেক এ মন্ত্রীর জামাতা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। সব মিলিয়ে তার ছোট ছেলের আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়ায় খুলনায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.